ঢাকা | বঙ্গাব্দ

শাহজালাল বিমানবন্দরে সহযাত্রী প্রবেশ বন্ধ

  • নিউজ প্রকাশের তারিখ : Dec 23, 2025 ইং
ছবির ক্যাপশন:
ad728

 নিজস্ব প্রতিবেদক। 

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীসেবা, নিরাপত্তা ও অপারেশনাল শৃঙ্খলা নিশ্চিত করার লক্ষ্যে আগামী বুধবার ২৪ ডিসেম্বর সন্ধ্যা ৬টা থেকে বৃহস্পতিবার ২৫ ডিসেম্বর সন্ধ্যা ৬টা পর্যন্ত সহযাত্রী ও পরিদর্শকদের প্রবেশ সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে। মঙ্গলবার ২৩ ডিসেম্বর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিমানবন্দর কর্তৃপক্ষ ও বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশেষ অপারেশনাল ও নিরাপত্তাজনিত কারণে নির্ধারিত যাত্রী ছাড়া অন্য কেউ এই সময়ে বিমানবন্দর এলাকায় প্রবেশ করতে পারবেন না। এ সিদ্ধান্ত বাস্তবায়নে যাত্রী ও সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেছে কর্তৃপক্ষ।


নিউজটি আপডেট করেছেন : Revolt News BD

কমেন্ট বক্স