ঢাকা | বঙ্গাব্দ

ছায়ানটে হামলা ও অগ্নিসংযোগ: মামলা দায়ের

  • নিউজ প্রকাশের তারিখ : Dec 21, 2025 ইং
ছবির ক্যাপশন:
ad728

 রাজধানীর ধানমন্ডিতে অবস্থিত ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন ছায়ানটে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় প্রায় ৩৫০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ২০ ডিসেম্বর রাতে ছায়ানটের প্রধান ব্যবস্থাপক দুলাল ঘোষ বাদী হয়ে ধানমন্ডি মডেল থানায় এই মামলাটি করেন। সম্প্রতি ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে একদল দুর্বৃত্ত ছায়ানট ভবনে প্রবেশ করে সিসি ক্যামেরা, আসবাবপত্রসহ সংগীত চর্চার বিভিন্ন বাদ্যযন্ত্র ভাঙচুর ও পুড়িয়ে দেয়। এই ন্যাক্কারজনক ঘটনার পর অন্তর্বর্তী সরকারের সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সারোয়ার ফারুকী ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দোষীদের দ্রুত আইনের আওতায় আনার প্রতিশ্রুতি দিয়েছেন। তবে হামলায় মোট ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিশ্চিতভাবে জানা যায়নি। উল্লেখ্য যে, একই রাতে ডেইলি স্টার ও প্রথম আলো কার্যালয়েও হামলার ঘটনা ঘটেছিল


নিউজটি আপডেট করেছেন : Revolt News BD

কমেন্ট বক্স