ঢাকা | বঙ্গাব্দ

সুদানে নিহত ৬ শান্তিরক্ষীর মরদেহ দেশে

  • নিউজ প্রকাশের তারিখ : Dec 20, 2025 ইং
ছবির ক্যাপশন:
ad728

 সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সন্ত্রাসীদের ড্রোন হামলায় নিহত ছয় বাংলাদেশি শান্তিরক্ষীর মরদেহ দেশে পৌঁছেছে। শনিবার সকাল ১১টা ১৫ মিনিটে তাদের মরদেহ বহনকারী উড়োজাহাজ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এর আগে শুক্রবার সন্ধ্যায় উগান্ডার এন্টেব বিমানবন্দর থেকে বিমানটি ঢাকার উদ্দেশে রওনা হয়। গত ১৩ ডিসেম্বর সুদানের আবেই এলাকায় জাতিসংঘের ইউনাইটেড নেশনস ইন্টারিম সিকিউরিটি ফোর্স ফর আবেই (ইউনিসফা) মিশনের আওতাধীন কাদুগলি লজিস্টিকস বেইসে বিচ্ছিন্নতাবাদী একটি সশস্ত্র গোষ্ঠীর আকস্মিক ড্রোন হামলায় এই প্রাণহানির ঘটনা ঘটে। স্থানীয় সময় দুপুর ৩টা ৪০ মিনিট থেকে ৩টা ৫০ মিনিটের মধ্যে চালানো ওই হামলায় ঘটনাস্থলেই ছয় বাংলাদেশি শান্তিরক্ষী নিহত হন এবং আরও কয়েকজন আহত হন। নিহতদের মধ্যে করপোরাল মো. মাসুদ রানা, সৈনিক মো. মমিনুল ইসলাম, সৈনিক শান্ত মন্ডল, সৈনিক শামীম রেজা, মেস ওয়েটার মোহাম্মদ জাহাঙ্গীর আলম ও লন্ড্রি কর্মচারী মো. সবুজ মিয়া রয়েছেন। উল্লেখ্য, ২০২২ সাল থেকে বাংলাদেশ জাতিসংঘের এই শান্তিরক্ষা মিশনে একটি ব্যাটালিয়ন মোতায়েন করে আসছে।


নিউজটি আপডেট করেছেন : Revolt News BD

কমেন্ট বক্স