ঢাকা | বঙ্গাব্দ

পুরাতন লক্ষীপুর রাত্রিকালি ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫-এর মেগা ফাইনালে জে আর কিংসের দুর্দান্ত বিজয়

  • নিউজ প্রকাশের তারিখ : Dec 20, 2025 ইং
প্রতিনিধির তোলা ছবি। ছবির ক্যাপশন: প্রতিনিধির তোলা ছবি।
ad728

আতিকুজ্জামান, স্টাফ রিপোর্টার:: পুরাতন লক্ষীপুর রাত্রিকালি ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫-এর বহুল প্রতীক্ষিত মেগা ফাইনালে মুখোমুখি হয়েছিল দুই শক্তিশালী দল—জে আর কিংস ও টিম টার্মিনেটর। জমজমাট ও উত্তেজনাপূর্ণ এই ফাইনাল ম্যাচে টিম টার্মিনেটরকে ৯ উইকেটের বড় ব্যবধানে পরাজিত করে চ্যাম্পিয়নের গৌরব অর্জন করে জে আর কিংস।

ম্যাচের শুরু থেকেই জে আর কিংসের খেলোয়াড়রা দারুণ আত্মবিশ্বাসী পারফরম্যান্স প্রদর্শন করে। বোলিং ও ব্যাটিং—দুই বিভাগেই তারা নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করে দর্শকদের মন জয় করে নেয়। টিম টার্মিনেটর শেষ পর্যন্ত লড়াই চালিয়ে গেলেও জে আর কিংসের শক্তিশালী দলগত পারফরম্যান্সের সামনে টিকে থাকতে পারেনি।

মেগা ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট চাতাল ব্যবসায়ী দ্বি ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জহর আলী, সভাপতি ও হাফিজুর রহমান সাধারণ সম্পাদক,৫নং ওয়ার্ড জীবননগর পৌর বিএনপি সহ অন্যান্য নেতৃবৃন্দ। এছাড়াও খেলা উপভোগ করতে উপস্থিত ছিলেন এলাকার সম্মানিত মা-চাচিগণ ও বিপুল সংখ্যক এলাকাবাসী।

ফাইনাল ম্যাচ শেষে বিজয়ী দল জে আর কিংসকে ট্রফি প্রদান করা হয় এবং খেলোয়াড়দের প্রাণবন্ত উদযাপনের মধ্য দিয়ে পর্দা নামে পুরাতন লক্ষীপুর রাত্রিকালি ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫-এর এই সফল আসরের।

নিউজটি আপডেট করেছেন : Revolt News BD

কমেন্ট বক্স