ঢাকা | বঙ্গাব্দ

চৌগাছা মুক্তিনগর শহীদ বেদীতে পুষ্পমালা অর্পণ ও বিজয় দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

  • নিউজ প্রকাশের তারিখ : Dec 16, 2025 ইং
ছবির ক্যাপশন:
ad728
 

যশোরের চৌগাছা উপজেলা প্রশাসনের উদ্যোগে মুক্তিনগর শহীদ বেদিতে প্রথম প্রহরে পুস্পমাল্য অর্পণ শেষে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস ২০২৫ উপলক্ষে সকাল ৮:৩০ মিনিটে চৌগাছা সরকারি শাহাদৎ পাইলট হাইস্কুল মাঠে এক বর্ণাঢ্য কুচকাওয়াজ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সকালে পবিত্র কোরআন তেলাওয়াত, গীতা পাঠ, পতাকা উত্তোলন, বেলুন ও কবুতর উড়িয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
 মঙ্গলবার সকাল ১০ ঘটিকায় বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। চৌগাছা উপজেলা প্রশাসনের অডিটোরিয়ামে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।
 অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার তানভীর আহমদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাসনিম জাহান, উপজেলা কৃষি অফিসার মোসোব্বির হুসাইন, চৌগাছা থানার তদন্ত কর্মকর্তা নুরুল আমীন সিকদার, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক ওয়াজেদুর রহমান, সাবেক কমান্ডার রুহুল আলামিনসহ উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
 আলোচনা সভায় বক্তারা মহান মুক্তিযুদ্ধের ইতিহাস ও বীর মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তারা বলেন, মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করেই একটি সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ গড়ে তুলতে হবে। একই সঙ্গে নতুন প্রজন্মের মাঝে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা। অনুষ্ঠানের এক পর্যায়ে বীর মুক্তিযোদ্ধাদের ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা প্রদান করা হয়। কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও সরকারি কর্মকর্তারা অংশ নেন।

নিউজটি আপডেট করেছেন : Revolt News BD

কমেন্ট বক্স