ঢাকা | বঙ্গাব্দ

ঢাকা–ময়মনসিংহ মহাসড়কে বাসে অগ্নিসংযোগ

  • নিউজ প্রকাশের তারিখ : Dec 14, 2025 ইং
ছবির ক্যাপশন:
ad728
 
নিজস্ব প্রতিবেদক 
ময়মনসিংহের ত্রিশালে ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের পাশে পার্কিংয়ে দাঁড়িয়ে থাকা একটি বাসে দুর্বৃত্তরা অগ্নিসংযোগ করেছে। শনিবার ভোরে উপজেলার বাগান কনজিউমার টেক্সটাইল এলাকার কাছাকাছি স্থানে এ ঘটনা ঘটে বলে স্থানীয়রা জানিয়েছেন। বাসটি গার্মেন্টস শ্রমিক পরিবহনের কাজে ব্যবহৃত হতো এবং ঘটনার সময় সেটি মহাসড়কের পাশে পার্ক করে রাখা ছিল। ভোরের দিকে বাসটিতে আগুন জ্বলতে দেখে স্থানীয়রা জরুরি সেবা নম্বর ৯৯৯-এ খবর দিলে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে বাসটি আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়। ত্রিশাল থানার পুলিশ জানায়, কে বা কারা এই অগ্নিসংযোগের সঙ্গে জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে এবং ঘটনার পেছনের কারণ অনুসন্ধানে তদন্ত চলছে। তদন্ত শেষে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে পুলিশ জানিয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Revolt News BD

কমেন্ট বক্স