ঢাকা | বঙ্গাব্দ

বিশেষ অভিযানে সারাদেশে ১,৫০৬ গ্রেপ্তার

  • নিউজ প্রকাশের তারিখ : Dec 14, 2025 ইং
police sweep ছবির ক্যাপশন: police sweep
ad728
 
নিজস্ব প্রতিবেদক। 
সারাদেশে গত ২৪ ঘণ্টায় পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ও মামলার আসামিসহ মোট ১ হাজার ৫০৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর। এদের মধ্যে ৯৬৯ জন বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি এবং বাকি ৫৩৭ জনকে নানাবিধ অভিযোগে আটক করা হয়। অভিযানকালে পুলিশ দুটি ওয়ান শ্যুটার গান, একটি পিস্তল, একটি দেশীয় একনলা বন্দুক, মরিচাপড়া একটি কার্তুজ, চারটি গুলির খোসা, চারটি কার্তুজ, দুটি হাতবোমা ও একটি চায়নিজ কুড়াল উদ্ধার করেছে। এদিকে রাজধানীতেও বিশেষ অভিযান জোরদার করা হয়েছে; ডিএমপির তথ্য অনুযায়ী, উত্তরা পূর্ব থানার বিভিন্ন এলাকায় চালানো অভিযানে মাদকসহ নানা অপরাধে জড়িত ১০ জনকে গ্রেপ্তার করা হয়, যাদের একজনের কাছ থেকে প্রায় দুই হাজার পিস ইয়াবা উদ্ধার হয়েছে। গ্রেপ্তারদের মধ্যে নয়জনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে শাস্তি দেওয়া হয়েছে এবং একজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Revolt News BD

কমেন্ট বক্স