ঢাকা | বঙ্গাব্দ

মাইনাস ফোর’ নিয়ে প্রেস সচিবের মন্তব্য

  • নিউজ প্রকাশের তারিখ : Dec 6, 2025 ইং
Press secretary ছবির ক্যাপশন: Press secretary
ad728


নিজস্ব প্রতিবেদক। 
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, ‘মাইনাস ফোর’ নামে যে কথাবার্তা ছড়ানো হচ্ছে তা একটি দুষ্টচক্রের ভিত্তিহীন প্রচারণা ছাড়া আর কিছু নয়। তিনি জানান, বেগম খালেদা জিয়া এখন কেবল একটি দলের নেতা নন—তিনি জাতির নেতা, জনগণের প্রতিনিধি। তাই তাকে কেন্দ্র করে যেসব বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা চলছে, সেগুলোর কোনো বাস্তব ভিত্তি নেই। মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনের পর সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় তিনি আরও বলেন, যারা সহিংসতা ও হত্যাযজ্ঞে জড়িত তারাই ইতিহাসের বিচারে মাইনাস হয়েছে, কাউকে রাজনৈতিকভাবে সরিয়ে দেওয়ার কোনো পরিকল্পনা সরকারের নেই।
আগামী জাতীয় নির্বাচনে অংশগ্রহণ প্রসঙ্গে তিনি জানান, নিষিদ্ধ দলগুলো ছাড়া সবাই নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ পাবে। তার ভাষায়, জাতীয় পার্টি নিষিদ্ধ নয়, তারা চাইলে ভোটে অংশ নিতে পারে; তবে অতীতে স্বৈরাচারকে সহায়তা করার কারণে তাদের ভূমিকা প্রশ্নবিদ্ধ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের ফিরিয়ে আনার বিষয়ে তিনি বলেন, যাদের বিরুদ্ধে হত্যাকাণ্ডের অভিযোগ রয়েছে তাদের বিচার নিশ্চিত করা হবে এবং আইন অনুযায়ী রায় কার্যকর করার চেষ্টা চলবে। দেশ ও শহিদদের প্রতি দায়িত্ব থেকেই এসব পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে মন্তব্য করেন তিনি। অনুষ্ঠানে জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : Revolt News BD

কমেন্ট বক্স