নিজস্ব প্রতিবেদক।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পুলিশ বাহিনীকে সম্পূর্ণ নিরপেক্ষ থাকার কঠোর নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ে দেশের ৬৪ জেলার পুলিশ সুপারসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি বলেন, এ নির্বাচন শুধুই নিয়মিত নির্বাচন নয়, বরং গণঅভ্যুত্থানের পর দেশের ভবিষ্যৎ পুনর্গঠনের গুরুত্বপূর্ণ ধাপ। শহীদদের স্বপ্ন ও মানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে এই নির্বাচনে—যা বাস্তবায়নে পুলিশকে সর্বোচ্চ সততা, পেশাদারিত্ব ও নিরপেক্ষতা বজায় রেখে দায়িত্ব পালন করতে হবে।
তিনি আরও উল্লেখ করেন, এই নির্বাচন নতুন বাংলাদেশের জন্ম দেবে। আর এই জন্মের সময় ধাত্রীর ভূমিকা পালন করবে পুলিশ বাহিনী। দেশের মানুষের আস্থা অর্জন করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব। তিনি বলেন, কাপুরুষের মতো পিছু হটে থাকার জায়গা নেই; বরং দেশকে গণতন্ত্রের নতুন পথে এগিয়ে নিতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
Revolt News BD