ঢাকা | বঙ্গাব্দ

যুদ্ধবিরতির মধ্যেই গাজায় ইসরাইলের হামলা অব্যাহত

  • নিউজ প্রকাশের তারিখ : Dec 4, 2025 ইং
Israeli attacks ছবির ক্যাপশন: Israeli attacks
ad728
আন্তর্জাতিক ডেস্ক। 

গাজায় ঘোষিত যুদ্ধবিরতির পরও পরিস্থিতি প্রতিদিনই আরও শোচনীয় হয়ে উঠছে। ১০ অক্টোবর থেকে কার্যকর হওয়া যুদ্ধবিরতি কাগজে থাকলেও বাস্তবে গাজা উপত্যকা জুড়ে অব্যাহত রয়েছে ইসরাইলি বাহিনীর হামলা, গোলাবর্ষণ ও ধ্বংসযজ্ঞ। আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য অনুযায়ী, এক মাসেরও কম সময়ে ইসরাইল গাজার নিজেদের নিয়ন্ত্রণাধীন এলাকায় দেড় হাজারের বেশি ভবন ধ্বংস করেছে।
আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, গত ৫০ দিনে ইসরাইল প্রায় ৬০০ বার হামলা চালিয়েছে, যেখানে প্রাণ হারিয়েছেন কমপক্ষে ৩৫৭ ফিলিস্তিনি। ধ্বংস হয়েছে অসংখ্য বাড়িঘর, দোকানপাট ও গুরুত্বপূর্ণ অবকাঠামো। গাজা সরকারের মিডিয়া অফিস জানায়, এই সময়ে বিমান হামলা, আর্টিলারি গোলাবর্ষণ ও সরাসরি গুলিবর্ষণসহ ৫৯১টি লঙ্ঘন করেছে ইসরাইল।
ফিলিস্তিনিদের ওপর প্রায় প্রতিদিনই গুলি চালানো, ‘ইয়েলো লাইন’ অতিক্রম করে অভিযান পরিচালনা এবং ঘনবসতিপূর্ণ এলাকায় বোমাবর্ষণ করার মতো ঘটনা ঘটেছে। শুধু গত মাসেই বহু ফিলিস্তিনিকে আটক করেছে দখলদার বাহিনী, পাশাপাশি মানবিক সহায়তা প্রবেশে নানা বাধা তৈরি করে পুরো অঞ্চলে বেঁচে থাকার সংগ্রামকে আরও কঠিন করে তুলেছে।
যুদ্ধবিরতির অন্যতম শর্ত ছিল সব ধরনের সামরিক অভিযান বন্ধ রাখা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপস্থাপিত ২০ দফা চুক্তিতে এই বিষয়টি স্পষ্টভাবে উল্লেখ থাকলেও ইসরাইল তা মানছে না—এর ফলে যুদ্ধবিরতি নামের এই সমঝোতাটি কার্যত অকার্যকর হয়ে পড়েছে গাজায়।

নিউজটি আপডেট করেছেন : Revolt News BD

কমেন্ট বক্স