নিজস্ব প্রতিবেদক।
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া'র সুস্থতা কামনায় ২ ডিসেম্বর মঙ্গলবার বা'দ আছর রংপুর নগরীর পাবলিক লাইব্রেরী মাঠ প্রাঙ্গনে মহানগর যুবদলের উদ্যগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
উত্ত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, রংপুর মহানগর যুবদলের আহবায়ক নুরুন্নবী চৌধুরী মিলন, সিনিয়র যুগ্ম আহবায়ক জহির আলম নয়ন, সদস্য সচিব আতিকুল ইসলাম লেলিন, যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম মিঠু, ওয়াহিদ মুরাদসহ রংপুর মহানগর যুবদলের আওতাধীন ৬টি থানা ও ১ থেকে ৩৩ নং ওয়ার্ডের যুবদলের নেতা-কর্মীবৃন্দ। দোয়া পরিচালনা করেন করিমিয়া মাদ্রাসার (একাডেমি) মুহতামীম মাওলানা মাহমুদুর রহমান।
Revolt News BD