ঢাকা | বঙ্গাব্দ

সৈয়দপুরে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া মাহফিল

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 30, 2025 ইং
Saidpur ছবির ক্যাপশন: Saidpur
ad728

শেরিফ হোসেন, জেলা প্রতিনিধি (নীলফামারী)

সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির উদ্যোগে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি, সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার শহরের শহীদ ডা. জিকরুল হক সড়কে অবস্থিত জেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

দোয়া মাহফিলে বক্তারা বেগম জিয়ার শারীরিক সুস্থতা, দ্রুত আরোগ্য এবং দীর্ঘায়ু কামনা করে মোনাজাত করেন। মাহফিলে অংশগ্রহণকারীরা বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় বেগম জিয়ার অবদান অপরিসীম, তাই তার সুস্থতার জন্য সবাইকে দোয়া করতে হবে।


নিউজটি আপডেট করেছেন : Revolt News BD

কমেন্ট বক্স