ঢাকা | বঙ্গাব্দ

কালিগঞ্জে বেগম খালেদা জিয়ার সুস্থতায় দোয়া অনুষ্ঠিত

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 29, 2025 ইং
ছবির ক্যাপশন:
ad728

 
নিজস্ব প্রতিবেদক,, 
সাতক্ষীরার কালিগঞ্জে , সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি'র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৮ নভেম্বর) বাদ জুম্মা কালিগঞ্জ বাস টার্মিনাল জামে মসজিদে কালিগঞ্জ উপজেলা ছাত্রদল ও কালিগঞ্জ শ্রমিক ইউনিয়নের যৌথ উদ্যোগে আয়োজন করা হয়। কালিগঞ্জ উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক শফিউল আলম মিলনের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক জাকির হোসেন এবং আব্দুল্লাহ আল মামুন এর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা বিএনপি'র সদ্য সাবেক সদস্য সচিব ডাঃ শফিকুল ইসলাম বাবু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রেদওয়ান ফেরদৌস রনি,
কুশুলিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ হাবিবুল্লাহ,সরকারী খান বাহাদুর আহসানউল্লাহ কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি নাজমুল ইসলাম বিপ্লব,ভাড়াশিমলা ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ময়নুদ্দিন আহমেদ,কালিগঞ্জ শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ সুমন হোসেন, শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক মোঃ জহুর আলী,ভাড়াশিমলা ইউনিয়ন ছাত্রদল নেতা মোঃ রবিউল ইসলাম,কালিগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলের সহ-সভাপতি মোঃ শরিফ হৃদয়,ভাড়াশিমলা ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ মুনসুর আলী প্রমুখ। দোয়া অনুষ্ঠানে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু ও দ্রুত সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।


নিউজটি আপডেট করেছেন : Revolt News BD

কমেন্ট বক্স