আন্তর্জাতিক ডেস্ক,
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মুসলিম ব্রাদারহুডের কয়েকটি আন্তর্জাতিক শাখাকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণার উদ্যোগ নিয়েছেন। এই নির্দেশনায় মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ কয়েকটি দেশের ব্রাদারহুড-সংশ্লিষ্ট সংগঠনকে বিদেশি সন্ত্রাসী গোষ্ঠীর তালিকায় যুক্ত করার সম্ভাবনা তৈরি হয়েছে।
হোয়াইট হাউস জানিয়েছে, ট্রাম্প একটি নির্বাহী আদেশে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং অর্থমন্ত্রী স্কট বেসেন্টকে এ বিষয়ে সুস্পষ্ট মূল্যায়ন করতে বলেছেন। লেবানন, মিসর ও জর্ডানের মতো দেশে সংগঠনটির শাখাগুলোকে সন্ত্রাসী তকমা দেওয়ার যৌক্তিকতা আছে কি না—তা ৪৫ দিনের মধ্যে প্রতিবেদন আকারে জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
মার্কিন প্রশাসনের দাবি, এসব দেশে মুসলিম ব্রাদারহুড যুক্তরাষ্ট্রের মিত্রদের নিরাপত্তার প্রতি হুমকি তৈরি করছে এবং হামাসসহ বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীকে নানাভাবে সহযোগিতা দিচ্ছে।
রিপাবলিকান দলসহ যুক্তরাষ্ট্রের অতিদক্ষিণপন্থি রাজনৈতিক প্রভাবশালী মহল বহুদিন ধরেই এই সংগঠনকে সন্ত্রাসী ঘোষণা করার দাবিতে সোচ্চার। ট্রাম্প তার প্রথম মেয়াদেও উদ্যোগ নিয়েছিলেন, তবে তা বাস্তবায়ন হয়নি। দ্বিতীয় মেয়াদে এসে এই সিদ্ধান্ত আবারও সামনে এসেছে।
গত সপ্তাহে টেক্সাস অঙ্গরাজ্যেও ব্রাদারহুডকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করা হয়।
১৯২০-এর দশকে মিসর ভিত্তিক ধর্মভিত্তিক রাজনৈতিক আন্দোলন হিসেবে যাত্রা শুরু করা মুসলিম ব্রাদারহুড দ্রুতই বিভিন্ন মুসলিম দেশে বিস্তৃতি লাভ করে এবং প্রভাবশালী সংগঠনে পরিণত হয়—যদিও অনেক সময় গোপনে কার্যক্রম পরিচালনা করেছ
Revolt News BD