ঢাকা | বঙ্গাব্দ

কালিহাতীতে এলেঙ্গা পৌর বিএনপির উদ্যোগে মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে আলোচনা সভা ও মিছিল

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 24, 2025 ইং
পৌর বিএনপির উদ্যোগে মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে আলোচনা সভা ছবির ক্যাপশন: পৌর বিএনপির উদ্যোগে মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে আলোচনা সভা
ad728
কালিহাতীতে এলেঙ্গা পৌর বিএনপির উদ্যোগে মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে আলোচনা সভা ও মিছিল

গৌরাঙ্গ বিশ্বাস,  বিশেষ  প্রতিনিধি:
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গা পৌর বিএনপির উদ্যোগে দলীয় মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে আলোচনা সভা ও বর্ণাঢ্য মিছিল অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিভাগীয় কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক বেনজীর আহমেদ টিটোর অনুকূলে মনোনয়ন পুনরায় বিবেচনার আবেদন জানিয়ে এ কর্মসূচি পালন করা হয়।

সোমবার (২৪ নভেম্বর) বিকেলে এলেঙ্গা শামসুল হক সরকারি কলেজ প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা শেষে উপজেলার বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে বর্ণাঢ্য এক মিছিল বের করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা আওতাধীন বিপুল সংখ্যক নেতাকর্মী। এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর দক্ষিণ আফ্রিকা শাখার সাংগঠনিক সম্পাদক মো. হাবিবুর রহমান সিদ্দিকী লিটন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মজনু মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদুর রহমান বালা ও শামীম প্রামাণিক,  প্রবাসী কল্যাণ সম্পাদক ইদ্রিস আলী, ছাত্র বিষয়ক সম্পাদক লুৎফর রহমান লেলিন,  উপজেলা যুবদলের আহ্বায়ক আনোয়ার হোসেন মোল্লা ও ভারপ্রাপ্ত সদস্য সচিব হাসমত আলী রেজা।  এছাড়াও উপস্থিত ছিলেন, কালিহাতী পৌর বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ ওয়াদুদ তৌহিদ, এলেঙ্গা পৌর বিএনপির সাধারণ সম্পাদক হারন অর রশিদ মিনু, পাইকরা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, উপজেলা বিএনপির নেতা আব্দুস ছাত্তার পলু, সাংগঠনিক সম্পাদক আতোয়ার রহমান তালুকদার লিটনসহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি নেতাকর্মীরা।

আলোচনা সভায় বক্তারা বলেন, বেনজীর আহমেদ টিটো দীর্ঘদিন ধরে দলের জন্য কাজ করে যাচ্ছেন। তার যোগ্যতা, ত্যাগ-তিতিক্ষা ও জনপ্রিয়তার কথা বিবেচনায় এনে তাকে মনোনয়ন প্রদান করা সময়ের দাবি।

নেতাকর্মীরা মনোনয়ন পুনর্বিবেচনার দাবি জানিয়ে কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি আহ্বান জানান।




নিউজটি আপডেট করেছেন : Revolt News BD

কমেন্ট বক্স