ঢাকা | বঙ্গাব্দ

নীলফামারীর জলঢাকায় শতাধিক দুস্থ ও প্রতিবন্ধীর মাঝে হুইলচেয়ার–ট্রাইসাইকেল–সেলাই মেশিন বিতরণ

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 24, 2025 ইং
প্রতিনিধির তোলা ছবি ছবির ক্যাপশন: প্রতিনিধির তোলা ছবি
ad728

শোরিফ হোসেন, নীলফামারী প্রতিনিধি:: নীলফামারীর জলঢাকায় দুস্থ ও প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য হুইলচেয়ার, ট্রাইসাইকেল, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ করেছেন জেলা প্রশাসক নায়িরুজ্জামান।

বৃহস্পতিবার বিকেলে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত আলোচনা সভা শেষে এসব সামগ্রী বিতরণ করা হয়।

২০২৫–২৬ অর্থ বছরের উপজেলা উন্নয়ন তহবিলের (ইউডিএফ) অর্থায়নে এসব সহায়তা দেওয়া হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জায়িদ ইমরুল মোজাক্কিন। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক নায়িরুজ্জামান।
এ সময় আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোল্লা ইফতেখার, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং অন্যান্য কর্মকর্তা।

শেষে শতাধিক দুস্থ ও প্রতিবন্ধী মানুষের হাতে প্রয়োজনীয় এই সহায়তা তুলে দেয়া হয়।


নিউজটি আপডেট করেছেন : Revolt News BD

কমেন্ট বক্স