ঢাকা | বঙ্গাব্দ

চবিতে শিক্ষার্থীদের জন্য শহর–ক্যাম্পাস বাস সার্ভিস চালু হচ্ছে: ন্যূনতম ভাড়া ১০–১৫ টাকা

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 23, 2025 ইং
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছবির ক্যাপশন: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
ad728

মোঃবাইজিদ, ক্যাম্পাস প্রতিনিধি চবি:: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শিক্ষার্থীদের জন্য শহর থেকে ক্যাম্পাস গামী (ফিরতি বাস) বাস সেবা চালু করতে যাচ্ছে বিশ্বিবদ্যালয় প্রশাসন। 

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যাতায়াত সুবিধা উন্নয়নের লক্ষ্যে চট্টগ্রাম শহর থেকে ক্যাম্পাসগামী ৯টি এসি ও নন-এসি বাস সার্ভিস চালু করার প্রক্রিয়া চলমান। ন্যূনতম ভাড়ায়: নন-এসি ১০ টাকা এবং এসি ১৫ টাকা, এই সেবাটি শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত করা হবে। এই সপ্তাহের মধ্যেই মাননীয় উপাচার্য মহোদয়ের অনুমোদনক্রমে সার্ভিসটি আনুষ্ঠানিকভাবে চালু করার সিদ্ধান্ত নিচ্ছে বলে জানিয়েছেন চাকসু যোগাযোগ ও আবাসন বিষয়ক সম্পাদক মো:ইসহাক ভূইয়া! 

এই উদ্যোগ বাস্তবায়িত হলে শিক্ষার্থীদের দীর্ঘদিনের যাতায়াত ভোগান্তি কিছুটা হলেও কমে আসবে বলে আশাবাদী সাধারণ শিক্ষার্থীবৃন্দ

নিউজটি আপডেট করেছেন : Revolt News BD

কমেন্ট বক্স