ঢাকা | বঙ্গাব্দ

রাজশাহী মেডিকেল হাসপাতালে প্রবেশে ‘সিন্ডিকেটের’ বাধা — রোগীদের ভোগান্তি চরমে

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 18, 2025 ইং
রাজশাহী মেডিকেল হাসপাতাল ছবির ক্যাপশন: রাজশাহী মেডিকেল হাসপাতাল
ad728


নিজস্ব প্রতিবেদক:: রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে রোগী পরিবহনে চরম ভোগান্তির অভিযোগ উঠেছে। রোগী ও স্বজনদের দাবি, হাসপাতালের মূল ফটক থেকে জরুরি বিভাগ পর্যন্ত অ্যাম্বুলেন্স, রিকশা ও অন্যান্য হালকা যানবাহন ঢুকতে দেওয়া হচ্ছে না—যা একটি স্থানীয় সিন্ডিকেট চালাচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।

আজ বিকেল ৪টা ৩০ মিনিটে একজন অসুস্থ রোগীকে রিকশায় করে জরুরি বিভাগে আনার সময় চরম বিশৃঙ্খলার সৃষ্টি হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, গেটের দায়িত্বে থাকা এক সিন্ডিকেট সদস্য হঠাৎ আনসার বাহিনীর কাছে থাকা লাঠি নিয়ে রিকশাচালককে মারধর ও ধাক্কাধাক্কি করে। পরিচয় জানতে চাইলে সে নিজেকে “মেডিকেলের স্টাফ” বলে পরিচয় দেয়।

এ ঘটনায় ডিউটি ডাক্তার ডা. শংকর বলেন, “রোগী ব্যতীত কেউ যেন খালি রিকশা, অটোরিকশা, ভ্যান বা অ্যাম্বুলেন্স ভেতরে না আনে—এমন নির্দেশনা রয়েছে। তবে রোগীবাহী কোনো যানবাহন থামানো বা বাধা দেওয়ার কোনো নির্দেশনা দেওয়া হয়নি।”

এর ফলে মূল গেট থেকে জরুরি বিভাগের গেট পর্যন্ত রোগী আনা-নেয়া করতে তীব্র ভোগান্তিতে পড়তে হচ্ছে স্বজনদের। অনেকেই বাধ্য হয়ে টলিতে করে রোগী বহন করছেন।

ভোগান্তিতে থাকা স্বজনরা জানান, “জরুরি অবস্থায় রোগীকে দ্রুত হাসপাতালে নেওয়া সবচেয়ে জরুরি। কিন্তু গেটে সিন্ডিকেটের এমন বাধার কারণে অনেক সময় নষ্ট হচ্ছে। এ পরিস্থিতি অবিলম্বে বন্ধ করা প্রয়োজন।”

ঘটনার বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের হস্তক্ষেপ ও যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবিও জানিয়েছেন সাধারণ রোগী ও স্বজদের,,,

 


নিউজটি আপডেট করেছেন : Revolt News BD

কমেন্ট বক্স