ঢাকা | বঙ্গাব্দ

সাঁতার কাটতে গিয়ে স্কুলছাত্রীর মর্মান্তিক মৃত্যু

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 27, 2025 ইং
মাহি (৯) ছবির ক্যাপশন: মাহি (৯)
ad728

গোপালগঞ্জ প্রতিনিধি:: গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার খান্দারপাড় ইউনিয়নে সাঁতার কাটতে গিয়ে পানিতে ডুবে মাহি (৯) নামের এক স্কুলছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

সোমবার (২৭ অক্টোবর) দুপুরে এই ঘটনা ঘটে। নিহত মাহি খান্দারপাড় এলাকার জুয়েল মুন্সীর মেয়ে এবং স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে বাড়ির পাশে পুকুরে কয়েকজন সাথীর সঙ্গে সাঁতার কাটতে নামে মাহি। এক পর্যায়ে সে পানিতে তলিয়ে যায়। খবর পেয়ে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে জানায়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মাহিকে মৃত ঘোষণা করেন।

নিউজটি আপডেট করেছেন : Revolt News BD

কমেন্ট বক্স