ঢাকা | বঙ্গাব্দ

চট্টগ্রামে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 26, 2025 ইং
অমল কৃষ্ণ নাথ টুটুল। ছবির ক্যাপশন: অমল কৃষ্ণ নাথ টুটুল।
ad728

মোঃ রাকিবুল হাসান,চট্টগ্রাম প্রতিনিধি:: 
চট্টগ্রাম: চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক লীগের নেতা অমল কৃষ্ণ নাথ টুটুলকে গ্রেপ্তার করেছে নগরের চকবাজার থানা পুলিশ। শনিবার (২৫ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দিদার মার্কেট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, টুটুল সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের অনুসারী হিসেবে পরিচিত। তিনি ওমরগনি এমইএস কলেজ ছাত্রলীগের নেতা ছিলেন।

চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম Revolt News BD কে বলেন, স্বেচ্ছাসেবক লীগের নেতা অমল কৃষ্ণ নাথ টুটুলকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।আজ তাকে আদালতে পাঠানো হবে।

নিউজটি আপডেট করেছেন : Revolt News BD

কমেন্ট বক্স