প্রিন্ট এর তারিখঃ Jul 28, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 26, 2025 ইং
চট্টগ্রামে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

মোঃ রাকিবুল হাসান,চট্টগ্রাম প্রতিনিধি:: চট্টগ্রাম: চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক লীগের নেতা অমল কৃষ্ণ নাথ টুটুলকে গ্রেপ্তার করেছে নগরের চকবাজার থানা পুলিশ। শনিবার (২৫ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দিদার মার্কেট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, টুটুল সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের অনুসারী হিসেবে পরিচিত। তিনি ওমরগনি এমইএস কলেজ ছাত্রলীগের নেতা ছিলেন।
চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম Revolt News BD কে বলেন, স্বেচ্ছাসেবক লীগের নেতা অমল কৃষ্ণ নাথ টুটুলকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।আজ তাকে আদালতে পাঠানো হবে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ Revolt News BD