ঢাকা | বঙ্গাব্দ

মনোহরগঞ্জে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 24, 2025 ইং
অনুষ্ঠানে শতাধিক শ্রমিক, সংগঠনের নেতৃবৃন্দ ও এলাকাবাসী উপস্থিত ছিলেন। ছবির ক্যাপশন: অনুষ্ঠানে শতাধিক শ্রমিক, সংগঠনের নেতৃবৃন্দ ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।
ad728

মনোহরগঞ্জ (কুমিল্লা) প্রতিনিধি:: কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে এক শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৪ অক্টোবর ২০২৫) সকালে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা -৯ লাকসাম মনোহরগঞ্জে বাংলাদেশ জামায়াত ইসলামীর সংসদ সদস্য পদ প্রার্থী ড.সৈয়দ সরওয়ার উদ্দীন সিদ্দিকী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন 
 মনোহরগঞ্জ উপজেলা পরিষদে চেয়ারম্যান পদ প্রার্থী হামিদুর রহমান সোহাগ,লাকসাম পৌরসভা আমীর জয়নাল আবেদীন পাটোয়ারী,মনোহরগঞ্জ উপজেলা আমীর হাফেজ মাওলানা নুরুন্নবী,সাধারণ সম্পাদক ফয়েজ আহমেদ,শ্রমিক কল্যাণ ফেডারেশন কুমিল্লা দক্ষিণের সাধারণ সম্পাদক শাহাব উদ্দীন হায়দার,অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মনোহরগঞ্জ উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোহাম্মদ উল্লাহ।

বক্তারা শ্রমিক অধিকার, ন্যায্য মজুরি, সামাজিক নিরাপত্তা ও ইসলামি শ্রমনীতি বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন।

প্রধান অতিথি বলেন, “শ্রমিকরা দেশের উন্নয়নের মূল চালিকাশক্তি। শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত না হলে প্রকৃত উন্নয়ন সম্ভব নয়। ইসলামি ন্যায়ভিত্তিক সমাজ গঠনের মধ্য দিয়েই শ্রমিক শ্রেণির প্রকৃত কল্যাণ নিশ্চিত করা সম্ভব।”


নিউজটি আপডেট করেছেন : Revolt News BD

কমেন্ট বক্স