ঢাকা | বঙ্গাব্দ

ঝিনাইদহে কালীগঞ্জে সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলা

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 22, 2025 ইং
আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন সনেট এবং দ্বিতীয় ছবিতে অভিযুক্ত আনার। ছবির ক্যাপশন: আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন সনেট এবং দ্বিতীয় ছবিতে অভিযুক্ত আনার।
ad728
 
আরিফুল ইসলাম,ঝিনাইদহ প্রতিনিধি::
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারোবাজারে তথ্য সংগ্রহে কালে দৈনিক রূপান্তর প্রতিদিন এবং দৈনিক গ্রামের কন্ঠ পত্রিকার সাংবাদিক আসাদুজ্জামান সনেটকে চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেছে বারোবাজার বাদেডিহী গ্রামের মৃত ফসিয়ারের ছেলে আনোয়ার হোসেন আনার। 

এই সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছে কালীগঞ্জ প্রেসক্লাব ও সাংবাদিক মহল পাশাপাশি দোষীকে গ্রেফতারপূর্বক শাস্তির দাবি জানান । ইতিপূর্বে এই আনার আরো অনেকগুলো অপরাধমূলক কর্মকান্ডের সাথে জড়িত বলে জানা গেছে। এবং আনার সাংবাদিক আসাদুজ্জামান সনেটের নামে ফেসবুকে ভিত্তিহীন, মিথ্যা এবং আপত্তিকর পোস্ট করে। 

সাংবাদিক আসাদুজ্জামান সনেট এই ধরনের আপত্তিকর পোস্ট দেওয়ার কারণ জানতে চাওয়ার সাথে সাথে আসাদুজ্জামান সনেটকে কুপিয়ে জখম করে। অভিযুক্ত আনার ও তার সহযোগী এবং আশ্রয় প্রশ্রয় দাতাদের নামে ডিজিটাল নিরাপত্তা আইনে এবং হামলার কারণে আরেকটি মামলা করবেন বলে জানিয়েছেন তার স্বজনরা। 

নিউজটি আপডেট করেছেন : Revolt News BD

কমেন্ট বক্স