ঢাকা | বঙ্গাব্দ

সিলেট-৪ এ ধানের শীষের গণজাগরণ, আহ্বায়ক আব্দুল হাকিম চৌধুরী

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 21, 2025 ইং
জনাব আব্দুল হাকিম চৌধুরী। ছবির ক্যাপশন: জনাব আব্দুল হাকিম চৌধুরী।
ad728

মো: বিলাল উদ্দিন, সিলেট প্রতিনিধি:: আগামী ২৬ অক্টোবর ২০২৫ ইং, রোজ রবিবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে গোয়াইনঘাট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে অনুষ্ঠিতব্য বিশাল গণসমাবেশ সফল করার লক্ষ্যে এক তাৎক্ষণিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

গোয়াইনঘাট উপজেলা বিএনপি, ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দের উপস্থিতিতে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট-৪ আসনের আগামী দিনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী, সাবেক একাধিক বারের উপজেলা চেয়ারম্যান জননেতা জনাব আব্দুল হাকিম চৌধুরী।

সভায় বক্তারা বলেন, রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়নই হবে দেশের মুক্তি সংগ্রামের পরবর্তী অধ্যায়। তারা গোয়াইনঘাটবাসীসহ সকল জাতীয়তাবাদী নেতাকর্মীকে গণসমাবেশ সফল করার আহ্বান জানান।
এসময় জননেতা আব্দুল হাকিম চৌধুরী বলেন,
“বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধারে বদ্ধপরিকর। তারেক রহমানের নেতৃত্বে রাষ্ট্র মেরামতের ৩১ দফা আজ জনগণের আকাঙ্ক্ষার প্রতিচ্ছবি।”

তিনি আগামী ২৬ অক্টোবর রবিবার বিকাল ২টায় গোয়াইনঘাট কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিতব্য গণসমাবেশে উপজেলা ও ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীদের মিছিলসহকারে উপস্থিত থাকার আহ্বান জানান।
 স্থান: গোয়াইনঘাট কেন্দ্রীয় শহীদ মিনার
 সময়: রবিবার, ২৬ অক্টোবর ২০২৫, বেলা ২টা।

নিউজটি আপডেট করেছেন : Revolt News BD

কমেন্ট বক্স