ঢাকা | বঙ্গাব্দ

বিএনপি নেত্রী নাসরিনের নেতৃত্বে লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 15, 2025 ইং
বরিশাল মহানগর বিএনপির উদ্যোগে নগরীর ১৮ নং ওয়ার্ডে লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ছবির ক্যাপশন: বরিশাল মহানগর বিএনপির উদ্যোগে নগরীর ১৮ নং ওয়ার্ডে লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
ad728

বরিশাল প্রতিনিধি:: রাষ্ট্র কাঠামো মেরামতের লক্ষ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের অংশ হিসেবে বরিশাল মহানগর বিএনপির উদ্যোগে নগরীর ১৮ নং ওয়ার্ডে লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

গতকাল সন্ধ্যায় এ কর্মসূচির নেতৃত্ব দেন বরিশাল মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আফরোজা খানম নাসরীন।

এ সময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক হালিম মৃধা, সদস্য দুলাল গাজী, ৮ নং ওয়ার্ড বিএনপির সাবেক আহবায়ক টিপু নেগাবান, ১৫ নং ওয়ার্ড বিএনপির সাবেক আহবায়ক গোলাম হায়দার মামুন, সদস্য সচিব খালেদুল ইসলাম ইমন, ৪ নং ওয়ার্ড বিএনপির আলম সিকদার, ২৫ নং ওয়ার্ড বিএনপির আবেদ মোল্লা, ১৪ নং ওয়ার্ড বিএনপির রুম্মান সিকদার, ৬ নং ওয়ার্ড বিএনপির শাহিন কলি, ১৮ নং ওয়ার্ড বিএনপির কবির ও টিপু, ৫ নং ওয়ার্ড বিএনপির মাসুম, ২২ নং ওয়ার্ড বিএনপির মনোয়ার হোসেন চুন্নু, শরীফ ফিরোজসহ আরও বহু নেতাকর্মী ও সমর্থকবৃন্দ।

কর্মসূচিতে আফরোজা খানম
নাসরিন বলেন, দেশের বর্তমান সংকট থেকে উত্তরণের একমাত্র পথ হলো গণতন্ত্র পুনরুদ্ধার এবং রাষ্ট্র কাঠামো সংস্কারের জন্য বিএনপির ৩১ দফা বাস্তবায়ন। তিনি আরও বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠা ও ন্যায়ের সমাজ গড়তে বিএনপি সবসময় আন্দোলনের মাধ্যমে জনগণের পাশে থাকবে।

নিউজটি আপডেট করেছেন : Revolt News BD

কমেন্ট বক্স