ঢাকা | বঙ্গাব্দ

বরিশালে বিএনপির লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 15, 2025 ইং
আফরোজা খানম নাসরীন। ছবির ক্যাপশন: আফরোজা খানম নাসরীন।
ad728

বরিশাল প্রতিনিধি:: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে বরিশাল মহানগর বিএনপির উদ্যোগে নগরীর ২১ নম্বর ওয়ার্ডে লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেল ৪টা থেকে শুরু হয়ে কর্মসূচিটি চলে রাত পর্যন্ত।

কর্মসূচিতে নেতৃত্ব দেন বরিশাল মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও সাবেক সদস্য সচিব (ভারপ্রাপ্ত) আফরোজা খানম নাসরীন।

এসময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক মুসা কাজল, হালিম মৃধা, জহিরুল ইসলাম লিটু, সদস্য সিরাজুল হক মৃধা, আরিফুর রহমান বাবু, দুলাল গাজী, নুরুল ইসলাম পনির প্রমুখ।

২১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মাহবুবুর রহমান বাচ্চুর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন মেহেদী হাসান, মো. কাবুল, সৈয়দ ইমাদুল ফেরদৌস সাগর, রফিকুল ইসলাম, আবু সালেহ, শাহিন আকন, হাফিজুর রহমান, মোস্তফা কামাল,
১ নম্বর ওয়ার্ডের হাকিম, ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক আহবায়ক টিপু নেগাবান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ,
৫ নম্বর ওয়ার্ড বিএনপির মাসুম, ১৩ নম্বর ওয়ার্ড বিএনপির মতিউর রহমান মিঠু, ৬ নম্বর ওয়ার্ড বিএনপির মোস্তাফিজুর রহমান রাঙ্গু, শাহীন কলি,
২৫ নম্বর ওয়ার্ড বিএনপির আবেদ মোল্লা, ১৫ নম্বর ওয়ার্ড বিএনপির খালেদুল ইসলাম ইমন, রফিকুল ইসলাম, রেজাউল ইসলাম কুট্টি,
২২ নম্বর ওয়ার্ড বিএনপির মনোয়ার হোসেন চুন্নু, শরীফ ফিরোজ, মহানগর ছাত্রদলের সহসভাপতি আশিক হাওলাদার,
যুবদলের বেলায়েত হাওলাদার, হাতেম আলী কলেজ ছাত্রদলের সভাপতি মোস্তাক শাওন, টেকনিক্যাল কলেজ ছাত্রদলের সাদ্দাম হোসেনসহ বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মী ও সমর্থকরা।

কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে আফরোজা খানম নাসরীন বলেন,

“জনগণের অধিকার পুনরুদ্ধার ও রাষ্ট্র কাঠামো মেরামতের আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধভাবে অংশ নিতে হবে। এই ৩১ দফা কর্মসূচিতে রয়েছে রাস্তা-ঘাট উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, বিভিন্ন ভাতা কার্যক্রমসহ জনকল্যাণমূলক উদ্যোগ। তাই আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।”

নিউজটি আপডেট করেছেন : Revolt News BD

কমেন্ট বক্স