ঢাকা | বঙ্গাব্দ

ত্যাগী নেতাকর্মী বাদ পড়ায় ভোলা পলিটেকনিক ছাত্রদলের বিক্ষোভ ও সড়ক অবরোধ

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 12, 2025 ইং
প্রতিনিধি,অপি হোসেনের তোলা ছবি। ছবির ক্যাপশন: প্রতিনিধি,অপি হোসেনের তোলা ছবি।
ad728

ভোলা প্রতিনিধি:: ভোলা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদলের নবগঠিত কমিটিকে ঘিরে ক্ষোভের সৃষ্টি হয়েছে। ত্যাগী ও আন্দোলন-সংগ্রামে সক্রিয় নেতাকর্মীদের বাদ দিয়ে অছাত্র ও সংগঠনের বাইরের ব্যক্তিদের অন্তর্ভুক্ত করার অভিযোগে পদবঞ্চিত নেতৃবৃন্দ ও সাধারণ শিক্ষার্থীরা বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন।

গত বৃহস্পতিবার রাতে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ভোলা জেলার চারটি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন কমিটি ঘোষণা করা হয়। কমিটি প্রকাশের পরই সামাজিক যোগাযোগমাধ্যম ও ক্যাম্পাসে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়।

রাতেই পদবঞ্চিত নেতারা ক্যাম্পাসে মিছিল ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন। পরদিন সকালে আন্দোলনের ধারাবাহিকতায় তারা ভোলা-মহাসড়ক অবরোধ করে শান্তিপূর্ণভাবে অবস্থান কর্মসূচি চালান।

বিক্ষুব্ধ শিক্ষার্থীদের অভিযোগ,

> “যারা বছরের পর বছর ক্যাম্পাসে সংগঠনটিকে টিকিয়ে রেখেছেন, আন্দোলনে ছিলেন সামনের সারিতে, তাদের বাদ দিয়ে অছাত্র ও অনুগতদের হাতে নেতৃত্ব তুলে দেওয়া হয়েছে—এটি ত্যাগী নেতাকর্মীদের প্রতি অবমাননা।”

তাদের দাবি— ১. ঘোষিত কমিটি অবিলম্বে বাতিল করতে হবে।
২. ত্যাগী, যোগ্য ও আন্দোলনপ্রিয় ছাত্রনেতাদের নিয়ে স্বচ্ছ প্রক্রিয়ায় নতুন কমিটি গঠন করতে হবে।

ভোলা জেলা ও বোরহানউদ্দিন উপজেলা ছাত্রদলের একাধিক নেতার সঙ্গে কথা বলে জানা যায়,

> “যারা ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেছে, যারা ছাত্রদলের কারণে পরীক্ষায় অংশ নিতে পারেনি, এমন অনেক ত্যাগী কর্মী রয়েছেন। তাদের বাদ দিয়ে যাদের নাম কমিটিতে দেওয়া হয়েছে, তারা সংগঠনের সক্রিয় কর্মীও নয়। কেন এবং কীভাবে এমনটি হলো, তা আমরা জানি না—কারণ এটি কেন্দ্রীয় সিদ্ধান্ত।”

বিক্ষোভকারীরা জানিয়েছেন, তাদের আন্দোলন সম্পূর্ণ শান্তিপূর্ণ থাকবে এবং কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন—সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তা ও ক্যাম্পাসের স্বাভাবিক পরিবেশ বজায় রেখে বিষয়টির দ্রুত সমাধান করতে।

নিউজটি আপডেট করেছেন : Revolt News BD

কমেন্ট বক্স