ঢাকা | বঙ্গাব্দ

যবিপ্রবির GEBT বিভাগের নতুন চেয়ারম্যানের দায়িত্ব পেলেন প্রফেসর ড. এ. এম. স্বরাজ

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 12, 2025 ইং
অধ্যাপক ড. এ. এম. স্বরাজ ছবির ক্যাপশন: অধ্যাপক ড. এ. এম. স্বরাজ
ad728

যবিপ্রবি প্রতিনিধি:: যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) Genetic Engineering and Biotechnology (GEBT) বিভাগের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছেন উক্ত বিভাগের জ্যেষ্ঠ অধ্যাপক ড. এ. এম. স্বরাজ

১১ অক্টোবর (শনিবার) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী আহসান হাবীব স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ১১ অক্টোবর ২০২৫ তারিখে অধ্যাপক ড. মো. নাজমুল হাসান এর দায়িত্ব পালনের মেয়াদ শেষ হওয়ায় উক্ত বিভাগের জ্যেষ্ঠ অধ্যাপক ড. এ এম স্বরাজ ১২ অক্টোবর ২০২৫ তারিখ থেকে পরবর্তী ৩ বছরের জন্য বিভাগীয় চেয়ারম্যান হিসেবে দায়িত্ব প্রদান করা হলো। তিনি বিধি মোতাবেক ভাতা ও অন্যান্য সুবিধাদি প্রাপ্য হবেন।

নিউজটি আপডেট করেছেন : Revolt News BD

কমেন্ট বক্স