ঝিনাইদহ প্রতিনিধি:: ঝিনাইদহ জেলার আলোচিত তিন রাজনৈতিক নেতা আদালতে আত্মসমর্পণ করেছেন। সোমবার (৬ অক্টোবর ২০২৫) সকাল ১১টা ৩০ মিনিটে ঝিনাইদহ, হরিণাকুন্ডু ও কালীগঞ্জ আমলী আদালতে তাঁরা আত্মসমর্পণ করেন।
আত্মসমর্পণকারীরা হলেন—হরিণাকুন্ডু উপজেলার সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন, ঝিনাইদহ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রানা হামিদ এবং রঘুনাথপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রাকিবুল হাসান রাসেল।
জানা গেছে, তাদের বিরুদ্ধে চলমান একটি মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি থাকায় তাঁরা আদালতে স্বেচ্ছায় আত্মসমর্পণ করেন। পরে আদালত তাঁদের জামিন আবেদনের শুনানি গ্রহণ করে আদেশ প্রদান করেন।
আদালত প্রাঙ্গণে আত্মসমর্পণের সময় স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতা-কর্মী উপস্থিত ছিলেন। পরিস্থিতি স্বাভাবিক রাখতে আদালত এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
ঘটনাটি স্থানীয়ভাবে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
Revolt News BD