ঢাকা | বঙ্গাব্দ

ঝিনাইদহ-৪ আসনের সকল পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক সহায়তা দিয়েছেন মুর্শিদা জামান বেল্টু

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 4, 2025 ইং
ঝিনাইদহ জেলা বিএনপির উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-৪ আসনের মনোনয়ন প্রত্যাশী মুর্শিদা জামান বেল্টু ছবির ক্যাপশন: ঝিনাইদহ জেলা বিএনপির উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-৪ আসনের মনোনয়ন প্রত্যাশী মুর্শিদা জামান বেল্টু
ad728

ঝিনাইদহ-৪ নির্বাচনী এলাকার সকল পূজামণ্ডপ পরিদর্শন করে নগদ আর্থিক সহায়তা প্রদান করেছেন কালীগঞ্জের চারবারের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব এম শহিদুজ্জামান বেল্টুর সহধর্মিনী, ঝিনাইদহ জেলা বিএনপির উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-৪ আসনের মনোনয়ন প্রত্যাশী মুর্শিদা জামান বেল্টু।

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে তিনি উপজেলার প্রতিটি পূজামণ্ডপে গিয়ে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এসময় তিনি সকলের শান্তি কামনা করে বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল সবসময় জনগণের পাশে ছিল, আছে এবং থাকবে। ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের অধিকার রক্ষায় বিএনপি অঙ্গীকারবদ্ধ।

তিনি প্রতিটি পূজামণ্ডপ কমিটির হাতে নগদ অর্থ সহায়তা প্রদান করেন। তার এই আন্তরিক সহায়তা ও সৌহার্দ্যপূর্ণ উপস্থিতিতে সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে ব্যাপক আনন্দ ও উচ্ছ্বাস লক্ষ্য করা যায়। স্থানীয় পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ মুর্শিদা জামান বেল্টুর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
উল্লেখ্য, ঝিনাইদহ-৪ আসনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির সম্ভাব্য প্রার্থী হিসেবে মুর্শিদা জামান বেল্টু ধারাবাহিকভাবে জনসংযোগ ও বিভিন্ন সামাজিক কার্যক্রমে অংশ নিচ্ছেন।

নিউজটি আপডেট করেছেন : Easin Arafat

কমেন্ট বক্স