মাদকের ছোবলে আজকের তরুণ সমাজ এক সংকটের মুখোমুখি। বিভিন্ন ধরনের নেশাজাতীয় পণ্য সহজলভ্য হওয়ার কারণে যুব সমাজের অনেকেই পথে হারিয়ে যাচ্ছে। প্রশাসনের নানা প্রচেষ্টা ও তদারকির পরও মাদকদ্রব্য ব্যবহার, ক্রয়-বিক্রয় ও এর বিস্তার ক্রমবর্ধমান।
শহর ও গ্রামে মাদকদ্রব্যের ব্যবসা এখন একটি গুরুত্বপূর্ণ সমস্যা হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে তরুণ বয়সী ছাত্র-ছাত্রীরা মাদকের নেশায় আসক্ত হয়ে পড়ছে।
নাম না প্রকাশের সর্তে এক দুকানী জানায় এখন কিশোর থেকে বৃদ্ধ যে কেও সহেজেই কিনতে পারছে মাদক যাতে ধ্বংস হচ্ছে তরুণ সমাজ।
এবিষয়ে ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জের আব্দুল আল মামুনের দেওয়া তথ্য মতে গত নয় মাসে পৌর শহর ও ইউনিয়ন থেকে মোট ৬৪ জনকে আটক করা হয়েছে। তাদের এ অভিযান অব্যহত থাকবে বলেও জানান তিনি।
সরকারি উদ্যোগের আওতায় মাদকের বিরুদ্ধে বিভিন্ন সচেতনতা কর্মসূচি চালু করা হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সচেতনতা সভা ও সেমিনার অনুষ্ঠিত হলেও তার ফলাফল বিশেষভাবে লক্ষণীয় নয়।
অভিভাবকরা, শিক্ষার্থীরা এবং সমাজের বিভিন্ন স্তরের মানুষের মধ্যে সচেতনতার অভাবই এক্ষেত্রে প্রধান প্রতিবন্ধকতা বলে মনে করছেন অনেকেই।
Efte Khairul Alam Sajib