খুলনা প্রতিনিধি:: খুলনা জেলার কয়রা থানায় বাংলাদেশ জাতীয়তাবাদী জিয়া সৈনিক দলের নতুন কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর ২০২৫) অনুষ্ঠিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা জেলা জিয়া সৈনিক দলের সভাপতি মোল্লা জসিমউদ্দিন মিল্টন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মোস্তফা বারী লাভলু। অনুষ্ঠানটি পরিচালনা করেন জিয়া সৈনিক দলের সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ রবিউল ইসলাম।
নতুন কমিটি অনুমোদন উপলক্ষে আয়োজিত এই সভায় বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং কর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা সংগঠনের কার্যক্রম আরও গতিশীল ও সুসংগঠিত করার প্রত্যয় ব্যক্ত করেন এবং গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে নতুন কমিটির নেতৃবৃন্দকে ফুল দিয়ে অভিনন্দন জানানো হয় এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরা হয়।
Revolt News BD