ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ১০নং কাষ্ঠভাঙ্গা ইউনিয়নের ৪নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে এক কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ইউনিয়নের স্থানীয় এক স্থানে কর্মী সভাটির আয়োজন করা হয়।
কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, জননেতা জনাব সাইফুল ইসলাম ফিরোজ। তিনি একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-৪ আসন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনীত প্রার্থী ছিলেন।
সভায় তিনি বলেন, “এই দেশের জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। জনগণের অধিকার ফিরিয়ে আনার জন্যই আমাদের আন্দোলন।"
এসময় ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি এবং সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন। বক্তারা আগামী দিনে গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে সকলে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
Easin Arafat