ঢাকা | বঙ্গাব্দ

পীরের টানে ভেলা যাত্রা: কাজিরহাট থেকে আটরশির উদ্দেশে রওয়ানা

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 19, 2025 ইং
পাঁচটি বাঁশের ভেলা ছবির ক্যাপশন: পাঁচটি বাঁশের ভেলা
ad728

আলিফ হাসান, বেড়া (পাবনা) প্রতিনিধি:: পীরের টানে ভেলা যাত্রা: কাজিরহাট থেকে আটরশির উদ্দেশে রওয়ানা হলো পাঁচটি ভেলা
বেড়া, পাবনা: নৌকায় নয়, বাঁশের ভেলায় চড়ে আটরশির পীরের দরবার শরিফ অভিমুখে রওনা দিয়েছেন ভক্তরা। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর, ২০২৫) বিকেলে পাবনার বেড়া উপজেলার কাজিরহাট বেইলি ব্রিজের নিচ থেকে পাঁচটি বাঁশের ভেলা একসঙ্গে যাত্রা শুরু করে।
প্রতি বছরই দেশের বিভিন্ন স্থান থেকে ভক্তরা আটরশির পীরের দরবারে আসেন। তবে নৌকা বা লঞ্চের পরিবর্তে বাঁশের ভেলায় করে এভাবে যাত্রা করার ঘটনা প্রতিবছর হয়। ভেলাগুলোতে প্রয়োজনীয় জিনিসপত্র ছাড়াও রয়েছে খাবার ও পানীয়ের ব্যবস্থা।
এই ব্যতিক্রমী যাত্রা দেখতে নদীর তীরে ভিড় জমিয়েছিলেন শত শত মানুষ । ভেলাযাত্রীদের সাফল্য কামনা করেছেন।


নিউজটি আপডেট করেছেন : Revolt News BD

কমেন্ট বক্স