প্রিন্ট এর তারিখঃ Sep 13, 2026 ইং || প্রকাশের তারিখঃ Sep 19, 2025 ইং
পীরের টানে ভেলা যাত্রা: কাজিরহাট থেকে আটরশির উদ্দেশে রওয়ানা

আলিফ হাসান, বেড়া (পাবনা) প্রতিনিধি:: পীরের টানে ভেলা যাত্রা: কাজিরহাট থেকে আটরশির উদ্দেশে রওয়ানা হলো পাঁচটি ভেলা
বেড়া, পাবনা: নৌকায় নয়, বাঁশের ভেলায় চড়ে আটরশির পীরের দরবার শরিফ অভিমুখে রওনা দিয়েছেন ভক্তরা। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর, ২০২৫) বিকেলে পাবনার বেড়া উপজেলার কাজিরহাট বেইলি ব্রিজের নিচ থেকে পাঁচটি বাঁশের ভেলা একসঙ্গে যাত্রা শুরু করে।
প্রতি বছরই দেশের বিভিন্ন স্থান থেকে ভক্তরা আটরশির পীরের দরবারে আসেন। তবে নৌকা বা লঞ্চের পরিবর্তে বাঁশের ভেলায় করে এভাবে যাত্রা করার ঘটনা প্রতিবছর হয়। ভেলাগুলোতে প্রয়োজনীয় জিনিসপত্র ছাড়াও রয়েছে খাবার ও পানীয়ের ব্যবস্থা।
এই ব্যতিক্রমী যাত্রা দেখতে নদীর তীরে ভিড় জমিয়েছিলেন শত শত মানুষ । ভেলাযাত্রীদের সাফল্য কামনা করেছেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ Revolt News BD