হাসিবুর রহমান,ঝালকাঠি প্রতিনিধি:: ঝালকাঠির রাজাপুরে মাদকবিরোধী অভিযানে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. রুবেল কবিরাজ (২৮) নামে এক যুবককে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
ঘটনাটি ঘটেছে ১৭ সেপ্টেম্বর (বুধবার)। জেলা গোয়েন্দা শাখার একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে রাজাপুর থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত রুবেল কবিরাজ ঝালকাঠির রাজাপুর উপজেলার ৯নং সাতুরিয়া ইউনিয়নের দক্ষিণ তারাবুনিয়া গ্রামের বাসিন্দা। তার পিতা শহিদুল কবিরাজ এবং মাতা নাসরিন।
অভিযান পরিচালনাকারী কর্মকর্তারা জানান, ইয়াবা ট্যাবলেটসহ ধৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। মাদক ব্যবসার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।
স্থানীয়রা জানান, এলাকায় গোপনে ইয়াবা ব্যবসা চলছিল। ডিবি পুলিশের এ অভিযানে তারা সন্তোষ প্রকাশ করেছেন এবং মাদকের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ চালিয়ে যাওয়ার দাবি জানিয়েছেন।
Revolt News BD