ঢাকা | বঙ্গাব্দ

ডাকসু নির্বাচন কভারেজ চলাকালে চ্যানেল এস সাংবাদিকের মৃত্যুতে পীরগাছায় শোকসভা ও দোয়া মাহফিল

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 13, 2025 ইং
পীরগাছা প্রেসক্লাব ছবির ক্যাপশন: পীরগাছা প্রেসক্লাব
ad728


সাখাওয়াত হোসেন সুজন,পীরগাছা (রংপুর) প্রতিনিধি:: ডাকসু নির্বাচন ২০২৫-এর সংবাদ সংগ্রহের দায়িত্ব পালনকালে মৃত্যুবরণ করা চ্যানেল এস-এর স্টাফ রিপোর্টার তরিকুল ইসলাম শিবলীর স্মরণে পীরগাছায় শোকসভা, দোয়া মাহফিল ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে।

গত ৯ সেপ্টেম্বর মঙ্গলবার ডাকসু নির্বাচনের নিউজ কাভার করার সময় আকস্মিকভাবে মৃত্যুবরণ করেন তরুণ এ সাংবাদিক। তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনায় শনিবার বিকেলে রংপুরের পীরগাছা প্রেসক্লাবে এ শোকসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান উদ্যোক্তা হিসেবে উপস্থিত ছিলেন চ্যানেল এস-এর জেলা প্রতিনিধি রবিউল ইসলাম। আয়োজনটি পরিচালনা করেন উপজেলা প্রতিনিধি এম এ হোসেন পাটোয়ারী। শোকসভায় সভাপতিত্ব করেন পীরগাছা প্রেসক্লাবের সভাপতি তোজাম্মেল হক মুন্সী, আর সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক তাজরুল ইসলাম।

চ্যানেল এস জেলা প্রতিনিধি রবিউল ইসলাম তাঁর বক্তব্যে বলেন, “আমাদের প্রতিষ্ঠান হারিয়েছে একজন দক্ষ রিপোর্টার, আমি ব্যক্তিগতভাবে হারিয়েছি একজন ভালো মানের সহকর্মীকে। তাই সকলকে আহ্বান জানাই—আপনারা যার যার অবস্থান থেকে মরহুম শিবলী ভাইয়ের জন্য দোয়া করবেন।”

তিনি আরও বলেন, তরুণ সাংবাদিক শিবলীর মৃত্যু সাংবাদিক সমাজের জন্য এক অপূরণীয় ক্ষতি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিকবৃন্দ, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। শেষে মরহুমের আত্মার শান্তি কামনায় পীরগাছা মাদ্রাসায় খতম ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

তরিকুল ইসলাম শিবলীর মৃত্যুতে পুরো সাংবাদিক মহলে শোকের ছায়া নেমে এসেছে। তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করা হয় এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।


নিউজটি আপডেট করেছেন : Revolt News BD

কমেন্ট বক্স