ঢাকা | বঙ্গাব্দ

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক পানছড়িতে কৃষক প্রশিক্ষণ

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 8, 2025 ইং
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পানছড়ি ছবির ক্যাপশন: কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পানছড়ি
ad728

আর জামান নির্ঝর ,খাগড়াছড়ি প্রতিনিধি:: পাহাড়ের পতিত অনাবাদি ভুমিতে কাজুবাদাম ও কফি গবেষণা, উন্নয়ন ও সম্প্রসারণ প্রকল্পের আওতায় পানছড়ির স্থানীয় কৃষকদের উন্নত প্রযুক্তিতে ফলজ চাষে উদ্বুদ্ধ করার লক্ষে দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।  

৮ সেপ্টেম্বর ২০২৫, সোমবার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পানছড়ির আয়োজনে উপজেলা অডিটোরিয়ামে কৃষি ব্লক লোগাং ,বড় পানছড়ি, কালানাল, লতিবান, নালকাটা, উগলছড়ি, মরাটিলা ও ছোট পানছড়ির ৯০ জন কৃষককে কাজুবাদাম ও কফি গবেষণা, উন্নয়ন ও সম্প্রসারণ প্রকল্পের আওতায় দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ প্রদান করা হয়।  
প্রশিক্ষনে প্রধান অতিথি হিসাবে উপপরিচালক (ভা:)কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খাগড়াছড়ির মো: বাছিরুল আলম উপস্থিত ছিলেন।   

অন্যান্যদের মধ্যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খাগড়াছড়ির অতিরিক্ত উপ-পরিচালক মো: নজরুল ইসলাম, পানছড়ি উপজেলা কৃষি অফিসার মো: আব্দুস সালাম, কৃষি সম্প্রসারণ অফিসার ইব্রাহিম খলিল সহ প্রশিক্ষনার্থী কৃষকগন উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : Revolt News BD

কমেন্ট বক্স