যবিপ্রবি ক্যাম্পাস প্রতিনিধি:: ছাত্র সংসদ গঠন, ক্যাম্পাসের আয়তন বৃদ্ধি, ইম্প্রুভমেন্ট সিস্টেম চালু সহ ১১ দফা দাবিতে স্মারকলিপি প্রদান করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) শিক্ষার্থীরা।
এসকল সমস্যা নিরসন করে শিক্ষা কার্যক্রমে স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনার দাবি জানান তারা।
রবিবার (৭ সেপ্টেম্বর) বেলা ৩টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল মজিদের কাছে এ স্মারকলিপি দেন শিক্ষার্থীরা। এসময় দাবি বাস্তবায়নে উপাচার্যকে এক সপ্তাহের আল্টিমেটাম দেন তারা।
শিক্ষার্থীদের দেওয়া ১১ দফা দাবি গুলো হলো:
১.যবিপ্রবিতে ছাত্রসংসদ গঠন করা।
২. জুলাই আন্দোলনে বিরোধিতাকারী,দুর্নীতিবাজ, স্বৈরাচারী সুবিধা ভোগ কারো শিক্ষক,কর্মচারীদের বিচার নিশ্চিত করা।
৩.অতিদ্রুত ইম্প্রুভমেন্ট সিস্টেম এবং পরীক্ষার খাতায় রোলের পরিবর্তে কোডিং সিস্টেম চালু করা।
৪.সেমিস্টার ফি কমানো এবং বিভাগ উন্নয়ন ও ক্লাব ফি বাতিল করা।
৫.শতভাগ আবাসিক ক্যাম্পাস হিসেবে গড়ে তোলার জন্য কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা।বিশেষ করে নারী শিক্ষার্থীদের সবাইকে আবাসন সুবিধা প্রদান করা অন্যথায় আবাসন ভূর্তকির ব্যাবস্থা করা।
৬.ক্যাম্পাসের আয়তন বৃদ্ধি করার দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ করা।
৭.সার্টিফিকেট উত্তোলনে জটিলতা দূর করে অনলাইন ভিত্তিক সহজ পদ্ধতি চালু করা।
৮.২০২২-২৩ সেশনের শিক্ষার্থীদের রিটেক সমস্যার দ্রুত সমাধান করা।
৯.বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারর ২৪/৭ ঘন্টা মেডিকেল সেবার ব্যাবস্থা করা
১০. আমবটতলা থেকে বেলতলা পর্যন্ত ফুটপাত নির্মাণ করা।
১১.ক্যাম্পাসের প্রধান ফটকের সামনের স্পিড ব্রেকারগুলোর দ্রুত সংস্কার করা।
স্মারকলিপি প্রদান শেষে স্নাতকোত্তর শিক্ষার্থী মো: উসামা সাংবাদিকদের বলেন, আমরা উপাচার্যের কাছে ১১ দফা দাবি দিয়েছি। তিনি আমাদেরকে আশ্বাস দিয়েছেন এবং আমরা তাকে এক সপ্তাহ সময় দিয়েছি। এর মধ্যে যদি দৃশ্যমান কোনো পদক্ষেপ না নেওয়া হয় তাহলে আমরা পরবর্তি কর্মসূচি ঘোষণা করবো।
শিক্ষার্থীদের দাবির বিষয়ে যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল মজিদ বলেন, বিশ্ববিদ্যালয়ের আইনে ছাত্রসংসদের ব্যাপারে কিছু উল্লেখ নেই। যেহেতু ঢাবিসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছাত্রসংসদ হচ্ছে, আমরাও খুব শীঘ্রই একটি কমিটি গঠন করবো। সেই কমিটির সুপারিশ অনুযায়ী ছাত্রসংসদ গঠন করবো। বিশ্ববিদ্যালয়ের আয়তন বৃদ্ধি,ফুটপাত নির্মাণ সহ শিক্ষার্থীদের অন্যান্য দাবিগুলো নিয়ে আমরা ইতিমধ্যে কাজ করছি। ধীরে ধীরে সবকিছুর সমাধান হবে বলে আশা করি।
Revolt News BD