ঢাকা | বঙ্গাব্দ

ইটনা অটোরিকশা ছিনতাই করতে গিয়ে চালককে কুপিয়ে হত্যা, তিন ছিনতাইকারী আটক

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 7, 2025 ইং
ইটনা থানা ছবির ক্যাপশন: ইটনা থানা
ad728

জাকির হোসেন রায়হান,কিশোরগঞ্জ প্রতিনিধি:: কিশোরগঞ্জের ইটনা উপজেলায় অটোরিকশা ছিনতাইয়ের সময় কালীপদ সূত্রধর (৩৫) নামের এক চালককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তবে স্থানীয়রা হাতেনাতে তিনজন ছিনতাইকারীকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন।

রোববার (৭ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে তিনটার দিকে উপজেলার রায়টুটি ইউনিয়নের গোয়াড়া ব্রিজ এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে। নিহত কালীপদ সূত্রধর তাড়াইল উপজেলার সাটাইল পশ্চিম গ্রামের সুধীর চন্দ্র সূত্রধরের ছেলে।

রায়টুটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. এনামুল হক মিল্কি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে—অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যেই এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে।

ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাফর ইকবাল বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছেছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। আটক তিনজনকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে।

নিউজটি আপডেট করেছেন : Revolt News BD

কমেন্ট বক্স