বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর পক্ষ থেকে শুভেচ্ছা বিনিময় করা হয়েছে।
এনসিপির মুখ্য সংগঠক সারজিস আলমের নেতৃত্বে একটি প্রতিনিধি দল আজ গুলশানস্থ চেয়ারপার্সন কার্যালয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেন। এসময় আরও উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় স্থায়ীকমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।
Revolt News BD