ঢাকা | বঙ্গাব্দ

ঝিনাইদহে নিখোঁজের সাড়ে পাঁচ মাস পরেও খোঁজ মেলেনি স্কুলছাত্রী নিঝুমের

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 1, 2025 ইং
নিঝুম খাতুন (১৫) ছবির ক্যাপশন: নিঝুম খাতুন (১৫)
ad728


ইয়াসিন আরাফাত, স্টাফ রিপোর্টার:: ঝিনাইদহের মহেশপুর উপজেলার কানাইডাঙ্গা গ্রামের দশম শ্রেণির ছাত্রী নিঝুম খাতুন (১৫) নিখোঁজের সাড়ে পাঁচ মাস পার হলেও এখনো পর্যন্ত উদ্ধার হয়নি। মেয়ের খোঁজ না মেলায় হতাশায় দিন গুনছে তার পরিবার।

নিখোঁজ নিঝুম খাতুন উপজেলার ফতেপুর সামছুদ্দিন সরদার মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী ছিলেন। সে উপজেলার কানাইডাঙ্গা গ্রামের হয়রত আলী ও তাসলিমা খাতুনের মেয়ে।
নিখোঁজের সাড়ে পাঁচ মাস পার হলেও এখনো পর্যন্ত উদ্ধার হয়নি। মেয়ের খোঁজ না মেলায় হতাশায় দিন গুনছে তার পরিবার।

জানাগেছে, নিখোঁজ স্কুল ছাত্রী নিঝুম গত ১৩ মার্চ ২০২৫ ইং তারিখে নিখোঁজ হন। এ ঘটনায় নিঝুমের মা মোছাঃ তাসলিমা খাতুন বাদী হয়ে মহেশপুর থানায় ৫ জনের নাম উল্লেখ করে একটি অপহরণ মামলা দায়ের করেন। মামলার ১নং আসামি রাখালভোগা গ্রামের মোঃ কামাল ডাক্তারের ছেলে জিমকে পুলিশ আটক করলেও তার কাছ থেকে উল্ল্যেখযোগ্য তেমন কোনো তথ্য পাওয়া যায়নি।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই সাহাবুর রহমান বলেন, “ আমরা সাধ্যমতো চেষ্টা করছি, তবে এখনো ভালো কোনো ফলাফল পাওয়া যায়নি।

এদিকে ভিকটিমের মা তাসলিমা খাতুন অভিযোগ করে বলেন, মেয়েকে উদ্ধারে র‌্যাবসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরে ঘুরেছি, কিন্তু এখনো কোনো হদিস পায়নি। জানি না মেয়ে জীবিত না মৃত ।
অভিযোগ রয়েছে, ৫ আসামির মধ্যে একজন হাটকোট থেকে এবং দুজন স্থানীয় আদালত থেকে জামিন নিয়েছে। অপর একজনকে এলাকায় প্রকাশ্যে ঘুরতে দেখা যাচ্ছে, কিন্তু পুলিশ তাকে আটক করছে না।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদুর রহমান জানান, আমরা আসামিদের আটক করতে সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছি। স্কুল ছাত্রী নিখোঁজের বিষয়টি আমরা গুরুত্বসহ কারে চেষ্টা করছি। আসা করি আমরা সঠিক তথ্য উদঘাটন করতে পারবো।
দীর্ঘ সাড়ে পাঁচ মাস পার হলেও তেমন কোনো অগ্রগতি না হওয়ায় পরিবারটি হতাশা গ্রস্ত হয়ে সরকারের উচ্চপর্যায়ের আশু হস্তক্ষেপ কামনা করেছে।

নিউজটি আপডেট করেছেন : Revolt News BD

কমেন্ট বক্স