ঢাকা | বঙ্গাব্দ

যশোর রামগঞ্জে আ. লীগের নেতাকে প্রকাশে খুন

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 31, 2025 ইং
ছবির ক্যাপশন:
ad728

নিজস্ব প্রতিনিধি::  যশোরের রাজগঞ্জ বাজারে প্রকাশ্যে খু/ন হয়েছেন চালুয়াহাটি ইউনিয়ন আওয়ামী লীগের মোবারকপুর ওয়ার্ডের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম (৩৫)। তিনি মোবারকপুর গ্রামের মৃত আজহার আলী মাস্টারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (৩০ আগস্ট) রাত ৯টার দিকে রাজগঞ্জ বাজারের হবির চিড়ার মিলের সামনে আতাউরের চায়ের দোকানে অবস্থান করছিলেন আশরাফুল ইসলাম। এ সময় দুর্বৃত্তরা তার বুকে ছু/রিকা/ঘাত করলে তিনি গুরুতর আহত হন। ঘটনাস্থলেই তার মৃ/ত্যু হয়।

এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। হত্যাকাণ্ডের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

পুলিশ ম/রদে/হ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের ম/র্গে পাঠিয়েছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে থানা পুলিশ।

নিউজটি আপডেট করেছেন : Revolt News BD

কমেন্ট বক্স