স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (৩০ আগস্ট) রাত ৯টার দিকে রাজগঞ্জ বাজারের হবির চিড়ার মিলের সামনে আতাউরের চায়ের দোকানে অবস্থান করছিলেন আশরাফুল ইসলাম। এ সময় দুর্বৃত্তরা তার বুকে ছু/রিকা/ঘাত করলে তিনি গুরুতর আহত হন। ঘটনাস্থলেই তার মৃ/ত্যু হয়।
এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। হত্যাকাণ্ডের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
পুলিশ ম/রদে/হ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের ম/র্গে পাঠিয়েছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে থানা পুলিশ।
Revolt News BD