ঢাকা | বঙ্গাব্দ

পাবনা কাশিনাথপুরে নুরের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 30, 2025 ইং
পাবনা কাশিনাথপুরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন ছবির ক্যাপশন: পাবনা কাশিনাথপুরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন
ad728

আলিফ হাসান, বেড়া উপজেলা প্রতিনিধি::
গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরসহ নেতাকর্মীদের ওপর জাতীয় পার্টি ও আইনশৃঙ্খলা বাহিনীর হামলার প্রতিবাদে পাবনা কাশিনাথপুরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩০ আগস্ট) বিকেল ৪টায় গণঅধিকার পরিষদ ও সকল অঙ্গসহযোগী সংগঠনের আয়োজনে এই বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।
কাশিনাথপুর ফুলবাগান থেকে বিক্ষোভ মিছিল বের করের নেতাকর্মীরা। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ফুলবাগান এসে শেষ হয়।এ সময় বক্তব্য রাখেন, অনেকে 
বক্তারা বলেন, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের শক্তিকে আবারও একত্রিত হতে হবে। জুলাই আন্দোলনে প্রথম সারির যোদ্ধা নুরের উপর যে ন্যাক্কারজনক হামলা হয়েছে আমরা এর নিন্দা ও প্রতিবাদ জানাই।

এসময় হামলাকারীদের গ্রেফতার করে শাস্তির আওতায় আনার আহ্বান জানান তারা।



নিউজটি আপডেট করেছেন : Revolt News BD

কমেন্ট বক্স