ইয়াসিন আরাফাত, স্টাফ রিপোর্টার:: ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলা প্রবাসী রুবেল হোসেন নামের এক যুবকের লাশ এসে পৌঁছেছে নিজ গ্রাম খলিশাকুণ্ডুতে।
শনিবার (৩০ আগষ্ট) সকালে এই মরদেহটি পৌঁছালে গ্রাম জুড়ে শোকের ছায়া নেমে আসে। মরদেহটি ওই গ্রামের মানোয়ার হোসেনের পুত্র রুবেলের বলে জানান স্বজনরা।
একটু সুখের আশায় গত রমজানের শুরুর দিকে রুবেল সৌদি আরব প্রবাসী হন। দুই সস্তানের জনকের এই অকাল মৃত্যুতে পুরা পরিবার জুড়ে হতাশা ও ভবিষ্যৎ অনিশ্চয়তা নেমে এসেছে।
স্বজনরা জানান, রুবেলের সহকর্মী ঝিনাইদহের শৈলকূপা'র প্রবাসী গোলাম মোওলা তাদের কাছে প্রথমে গত ১৬আগস্ট ফোন করে জানান রুবেল অসুস্থ, তারপরের দিন ১৭ আগষ্ট সকাল ১০ ঘটিকার সময় মৃত্যুর সংবাদ দেন।
এসব কথা বলেন রুবেলের শ্যালক আরাফাত হোসেন। তিনি আরো জানান, তাদের পরিবার সমস্ত খরচ বহন করে এনজিও থেকে ঋন করে দুলাভাইকে বিদেশ পাঠিয়েছিলাম
Revolt News BD