ঢাকা | বঙ্গাব্দ

পরিচালক হেশিশ রঞ্জনের লালসার শিকার নারী কর্মচারী

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 30, 2025 ইং
ডা. হেলিশ রঞ্জন ছবির ক্যাপশন: ডা. হেলিশ রঞ্জন
ad728

নাজমুল শাহারিয়ার প্রান্ত,কিশোরগঞ্জ (সদর) প্রতিনিধি:: কিশোরগঞ্জের সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত এক নারী কর্মচারীকে উপর দীর্ঘদিন ধরে অনৈতিক চাপ ও প্রলোভন দেখিয়ে যাচ্ছেন পরিচালক ডা. হেলিশ রঞ্জন ।তিনি বলছেন, পরিচালক অফিসের ক্ষমতা ও দাপট দেখিয়ে প্রায়ই অশালীন আচরণ করেন। প্রস্তাবে রাজি না হলে হুমকি দেন।

ভুক্তভোগী নারী জানান, আমি পরিচালক হেলিশ রঞ্জনের নানা প্রলোভন থেকে নিজেকে রক্ষা করার চেষ্টা করি। তিনি ধর্মীয় বিয়ের প্রলোভন দেখিয়ে প্রতারণা করেছেন। মুঠোফোনে নানা সময় অশ্লীল বার্তা পাঠাতেন।

নাম প্রকাশে অনিচ্ছুক অন্য এক নারী কর্মচারী বলেন, পরিচালক আমাকে ফোনে নানা অশ্লীল বার্তা দিতেন। অন্য নারী সহকর্মীরাও একইভাবে ভুক্তভোগী। কেউ প্রতিবাদ করতে পারেননি, বদলি হয়ে যাওয়ার ভয়ে।

অভিযোগে বলা হয়েছে, পরিচালক প্রায়ই রাতে ১২টার পর হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জারসহ বিভিন্ন মাধ্যমে বার্তা দিয়ে বিরক্ত করতেন।

একজন নারী কর্মচারী আরও জানান, আমি যখনই পরিচালককে তার অনৈতিক প্রস্তাবে না বলেছি, তখনই চাকরির হুমকি দিয়েছেন।
এই অভিযোগের প্রেক্ষিতে পরিচালক ডা. হেলিশ রঞ্জন, আমি আই লাভ ইউ বলেছি (আমি তোমাকে ভালোবাসি) বটে, কিন্তু মন থেকে বলিনি।

এ বিষয়ে কিশোরগঞ্জের সিভিল সার্জন বলেন, এটি স্বাস্থ্য খাতের ইমেজের বিষয়। তদন্ত করে যথাযথ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।,

নিউজটি আপডেট করেছেন : Revolt News BD

কমেন্ট বক্স