ঢাকা | বঙ্গাব্দ

কোটচাঁদপুরে দুই হোটেল মালিক কে জরিমানা

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 27, 2025 ইং
কোটচাঁদপুরে ভ্রাম্যমাণ আদালতে অভিযান ছবির ক্যাপশন: কোটচাঁদপুরে ভ্রাম্যমাণ আদালতে অভিযান
ad728

ইয়াসিন আরাফাত, স্টাফ রিপোর্টার::  ঝিনাইদহের কোটচাঁদপুরে ভ্রাম্যমাণ আদালতে অভিযান চালিয়ে দুই খাবারের হোটেল মালিককে ৬ হাজার টাকা জরিমানা করেছে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার কাজী আনিসুল ইসলাম মঙ্গলবার দুপুরে পৌর শহরের মেইন বাজার সমতা ও অশোক হোটেলে এ অভিযান চালান তিনি। ট্রেড লাইসেন্স অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার তৈরি করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫২ ধারার অপরাধের অভিযোগে অভিযান চালান তিনি।

সে সময় দুই হোটেল ব্যবসায়ী কে ৬ হাজার টাকা নগদ অর্থ দন্ড করা হয়। এ সময় পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর আজিজুল ইসলাম, নির্বাহী অফিসার কার্যালয়ের সহকারী প্রশাসনিক কর্মকর্তা আলাউদ্দিন, মডেল থানার উপ-পরিদর্শক ওমর ফারুক সহ পুলিশে একটি চৌকস দল উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : Revolt News BD

কমেন্ট বক্স