ইয়াসিন আরাফাত, স্টাফ রিপোর্টার:: ঝিনাইদহের কোটচাঁদপুরে ভ্রাম্যমাণ আদালতে অভিযান চালিয়ে দুই খাবারের হোটেল মালিককে ৬ হাজার টাকা জরিমানা করেছে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার কাজী আনিসুল ইসলাম মঙ্গলবার দুপুরে পৌর শহরের মেইন বাজার সমতা ও অশোক হোটেলে এ অভিযান চালান তিনি। ট্রেড লাইসেন্স অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার তৈরি করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫২ ধারার অপরাধের অভিযোগে অভিযান চালান তিনি।
সে সময় দুই হোটেল ব্যবসায়ী কে ৬ হাজার টাকা নগদ অর্থ দন্ড করা হয়। এ সময় পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর আজিজুল ইসলাম, নির্বাহী অফিসার কার্যালয়ের সহকারী প্রশাসনিক কর্মকর্তা আলাউদ্দিন, মডেল থানার উপ-পরিদর্শক ওমর ফারুক সহ পুলিশে একটি চৌকস দল উপস্থিত ছিলেন।
Revolt News BD