ঢাকা | বঙ্গাব্দ

পানছড়ি সীমান্তে অবৈধ অনুপ্রবেশের দায়ে ভারতীয় নাগরিক আটক

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 24, 2025 ইং
কামিনী কুমার ত্রিপুরা (৩২) ছবির ক্যাপশন: কামিনী কুমার ত্রিপুরা (৩২)
ad728

আর জামান নির্ঝর, খাগড়াছড়ি প্রতিনিধি:: খাগড়াছড়ির পানছড়ি উপজেলার কচুছড়ি সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশের দায়ে কামিনী কুমার ত্রিপুরা (৩২) নামক এক ভারতীয় নাগরিক'কে আটক করেছে ৩ বিজিবি'র লোগাং জোন।

বিজিবি সুত্র জানায়, ২৪ আগস্ট ২০২৫, রবিবার সকালে পানছড়ি ব্যাটালিয়ন ৩ বিজিবি'র অধীনস্থ সদর হতে ৩৮ কি.মি. দুরে দূর্গম কচুছড়ি মুখ বিওপির কমান্ডার হাবিলদার মোঃ শাহ আলম এর নেতৃত্বে নিয়মিত টহল চলাকালীন সময়ে এই ভারতীয় নাগরিক'কে আটক করা হয়। পরবর্তীতে আটককৃত ব্যক্তিকে পানছড়ি থানায় হস্তান্তর করা হয়েছে। 

জানা যায়, আটককৃত কামিনী কুমার ত্রিপুরা ভারতের ধলাই জেলার রইশ্যাবাড়ী এলাকার শ্রী কেম্পিজি ত্রিপুরার ছেলে। 

পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জসিম উদ্দীন জানান, আটককৃত ব্যক্তির বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের দায়ে মামলার মাধ্যমে খাগড়াছড়ি কোর্ট হাজতে পাঠানো হবে।

নিউজটি আপডেট করেছেন : Revolt News BD

কমেন্ট বক্স